সাম্প্রদায়িক সম্প্রীতি
সাম্প্রতিক বাংলাদেশে যে মানবতা বিরোধী কর্ম কান্ড ঘটে গেলো তা যেন এক মধ্যযুগীয় কালো স্মৃতির চাক্ষুষ অভিজ্ঞতার স্বরূপ। এই অমানবিক ঘটনা যারাই ঘটিয়েছে তারা আর যাই হোক কোনো ধর্মাবলম্বী হতে পারে না, কারন কোন ধর্মই শিক্ষা দেয়না অন্য ধর্ম কে আঘাত করতে। এই নারকীয় ঘটনা কে যারা রূপ দিয়েছে তাদের অবশ্যই দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া দরকার, কিন্তু সবথেকে উদ্বেগ জনক ঘটনা হলো এই ধর্মীয় উস্কানি মূলক ঘটনায় নিরপরাধ মানুষ আক্রান্ত হবে। এই ঘটনা অবশ্যই ঘৃণ্য, নিন্দনীয়, ধিক্কার জনক ও নারকিয় তার সাথে এটাও ঠিক এই ঘটনা বহু ক্ষেত্রে সামাজিক সম্প্রতি কে নষ্ট করবে যা সত্যিই দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক সভ্য জগতের কাছে। ভারতবাসী হয়ে আমার একটাই আবেদন আমরা একটি ধর্ম নিরপেক্ষ দেশের নাগরিক আমরা বিশ্বের দরবারে নিজেদের কে সর্ব ধর্ম সমন্বয়কারি হিসাবে প্রতিষ্ঠিত করেছি সুদীর্ঘ সময় থেকে, তাই এই ঐতিহাসিক ঐতিহ্য কে কোনমতেই ক্ষুন্ন করা যাবেনা, কোন পরিস্থিতিতেই বিচলিত হয়ে এমন কোন পদক্ষেপ গ্রহণ করবেন না যাতে বিশ্বে মানবতার মুখ আমাদের দ্বারা কালিমালিপ্ত হয়। কারন আমরা সেই ভারতবর্ষের অধিবাসী যারা বিশ্ব কে শিখিয়েছে: " মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু- মুসলমান " , আর আমরাই প্রমাণ করেছি " নানা ভাষা, নানা মত, নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান"। বন্দেমাতরম 🙏🙏🙏🙏
Comments
Post a Comment