Posts

----------------------সামাজিক গ্রহণ------------------

----------------------সামাজিক গ্রহণ------------------- 🙏🙏🙏🙏অনুগ্রহ করে একটু পরুন🙏🙏🙏🙏  আমরা যে পরিস্থিতির মধ্যে বেঁচে থাকার চেষ্টা করছি তা অতি ভয়ানক ও কঠিন। আজ আমাদের দেশে অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয়। মানুষ নিজের নূন্যতম খাওয়া পরা টুকু জোগাড় করতে হিমশিম খাচ্ছে। এদিকে দেশ ও রাজ্যের উভয় সরকারই নিজেদের ক্ষমতা ধরে রাখতে অতি ব্যস্ত। কেন্দ্রে সরকার গড়ার আগে যারা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছিল কর্ম সংস্থানের ও দ্রব্য মূল্য হ্রাস তারা আজ কোথায়? পেট্রল আজ ১০৮, ডিজেল ১০০ পার, রান্নার গ্যাস ৯৫০, ভোজ্য তেল ২০০ , এর পরও বলবেন বিকাশ চলছে? ধর্মীয় সুরসুরি দিয়ে মানুষ কে দিক ভ্রান্ত করে আর কত দিন? মহামারীর ছুতোয় বিদ্রোহী কন্ঠ রোধ আর কত দিন? আর এক দিকে আমাদের রাজ্য এখানে সবার সমালোচনা করব কিন্তু নিজেও ঠিক পথে চলব না, রাজ্যের সরকার ভোট করাতে পারে, উৎসব করাতে পারে মহামারীর মধ্যে তখন কিছু সমস্যা নেই , মদের দোকান খোলার সময় বাড়াতে পারে কিন্তু স্কুল কলেজ খোলা যাবেনা , কারন ? কারন "যে যত বেশি জানে সে তত কম মানে" রাজ্য সরকারের দ্রব্য মূল্য বৃদ্ধির জন্য নাটক করে চিৎকার করাটাই সার, ল...

শপথ গ্রহণের দিন

------------------------শপথ গ্রহণের দিন--------------- ২১ শে অক্টোবর আর সবার কাছে সাধারণ দিনের মত হলেও ভারতের ইতিহাসে এর গুরুত্ব অপরিসীম কারন আজকের দিনটি ১৯৪৩ সালে সকলের বন্দিত বাঙালির গর্ব নেতাজী সুভাষ চন্দ্র বোসের নেতৃত্বে আজাদ হিন্দ সরকার গঠিত হয় লক্ষ লক্ষ ভারতবাসীর স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন কে বাস্তব রূপ দেওয়ার জন্য, এর থেকেই আপামর বিশ্বের ইতিহাসে বাঙালির ধৈর্য্য, সাহস ও আত্ম বলিদানের সৌধ্য স্থাপন করে। বর্তমান দেশ তথা রাজ্যে যে নৈরাজ্য চলছে এক্ষেত্রে বাংলার যুব সমাজকে এগিয়ে আসতে হবে এবং একত্রিত হয়ে সমাজের এই অন্যায় ও অবক্ষয় কে রুখতে হবে, হয়ে উঠতে হবে যুগ পরিবর্তক। আসুন সকলে মিলে আজ নেতাজি কে আদর্শ মেনে শপথ গ্রহণের মধ্য দিয়েই নব প্রজন্মের নব যুগের ভিত্তি প্রস্তর স্থাপন করি। জয় হিন্দ, বন্দেমাতরম। 

সাম্প্রদায়িক সম্প্রীতি

সাম্প্রতিক বাংলাদেশে যে মানবতা বিরোধী কর্ম কান্ড ঘটে গেলো তা যেন এক মধ্যযুগীয় কালো স্মৃতির চাক্ষুষ অভিজ্ঞতার স্বরূপ। এই অমানবিক ঘটনা যারাই ঘটিয়েছে তারা আর যাই হোক কোনো ধর্মাবলম্বী হতে পারে না, কারন কোন ধর্মই শিক্ষা দেয়না অন্য ধর্ম কে আঘাত করতে। এই নারকীয় ঘটনা কে যারা রূপ দিয়েছে তাদের অবশ্যই দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া দরকার, কিন্তু সবথেকে উদ্বেগ জনক ঘটনা হলো এই ধর্মীয় উস্কানি মূলক ঘটনায় নিরপরাধ মানুষ আক্রান্ত হবে। এই ঘটনা অবশ্যই ঘৃণ্য, নিন্দনীয়, ধিক্কার জনক ও নারকিয়  তার সাথে এটাও ঠিক এই ঘটনা বহু ক্ষেত্রে সামাজিক সম্প্রতি কে নষ্ট করবে যা সত্যিই দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক সভ্য জগতের কাছে। ভারতবাসী হয়ে আমার একটাই আবেদন আমরা একটি ধর্ম নিরপেক্ষ দেশের নাগরিক আমরা বিশ্বের দরবারে নিজেদের কে সর্ব ধর্ম সমন্বয়কারি হিসাবে প্রতিষ্ঠিত করেছি সুদীর্ঘ সময় থেকে, তাই এই ঐতিহাসিক ঐতিহ্য কে কোনমতেই ক্ষুন্ন করা যাবেনা, কোন পরিস্থিতিতেই বিচলিত হয়ে এমন কোন পদক্ষেপ গ্রহণ করবেন না যাতে বিশ্বে মানবতার মুখ আমাদের দ্বারা কালিমালিপ্ত হয়। কারন আমরা সেই ভারতবর্ষের অধিবাসী যারা বিশ্ব কে শিখিয়েছে: " ...

যুব সমাজের কাছে কয়েকটি প্রশ্ন

  ।।।যুব সমাজের কাছে কয়েকটি প্রশ্ন:।।।       ।।অনুগ্রহ করে একটু পড়ুন।। ************************************* আমাদের যুব সমাজ যথেষ্ট শিক্ষিত এবং চিন্তাশীল, কিন্তু বর্তমানে সমাজে আমাদের ভূমিকা কী??? যুব সমাজ কে সমাজের পরিবর্তক তথা চালিকা শক্তি বলে গণ্য করা হয়, সেখানে আজ আমাদের ভূমিকা কী??? সমাজ গঠনে রাজনৈতিক প্রেক্ষাপট র গুরুত্ব অপরিসীম কিন্তু সেখানেই বা আমাদের ভূমিকা কী??? সকল চিন্তাশীল ও মননশীল বন্ধুদের কাছে একান্ত অনুরোধ এই বিষয়ে একটু চিন্তা করি, কারণ আমরা এই সমাজের মধ্যেই থাকি, কিছু নৈতিক দায়িত্ব আমাদেরও আছে। এখন সময় এসেছে আমরা একত্রিত হই এবং নতুন যুগের সূচনা করি যা পুনরায় পশ্চিমবঙ্গের গৌরব কে মানবতা তথা ভারতবর্ষের ইতিহাসে প্রতিষ্ঠিত করি। সকল বন্ধুদের অভিমত কাম্য।
  West Bengal National Congress Worker Forum   শিক্ষা আনে চেতনা,                      চেতনা আনে জাগরণ,                                            জাগরণ আনে বিপ্লব।                                           _________________ এই কথাগুলো জানিনা বিগত ১১ বছর ধরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সচেতন মানুষ ও পশ্চিমবঙ্গের ছাত্র ও যুব সম্প্রদায়ের মনে পরে কিনা আমি জানিনা।  যদি আমাদের সকলের ছাত্র জীবনের এই কথাগুলো মনে থাকতো এবং আমাদের ছাত্র ও যুবসমাজ যাঁরা আগামী দিনে আমাদের দেশের ভবিষ্যত। তারা যদি গনতন্ত্র রক্ষার এই মূল মন্ত্র ভুলে না গিয়ে থাকে তা হলে আজ সমগ্র পশ্চিমবঙ্গ সহ সমস্ত দেশ জুড়ে সাধারন মানুষের উপরে এতো অন্যায়, অবিচার, এতো  স্বজনপোষণের পরেও কোথায় হারিয়ে গেলেন  পশ্চিমবঙ্গের রাজনৈতিক সচেতন প্রিয় মানুষজনেরা, কো...